নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা। দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
বিক্ষোভকে কেন্দ্র করে চাষাঢ়া শহীদ মিনার ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
শ্রমিকদের বিক্ষোভের কারণে চাষাঢ়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
তবে শ্রমিকদের এক দফা দাবির সুনির্দিষ্ট বিষয়, বিক্ষোভের পরবর্তী কর্মসূচি এবং এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব/নি-ব/ত