বর্তমান নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরের নিউ মার্কেট মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে দুপুর ৩টা থেকে নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
দলটির প্রচারিত কর্মসূচির ঘোষণা অনুযায়ী, চার দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গাজা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নিউ মার্কেট থেকে কোতোয়ালী, লালদীঘি হয়ে আন্দরকিল্লা পর্যন্ত বিক্ষোভ মিছিল যাওয়ার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র ও সহযোগী সংগঠন, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব/নি-ব/জ