বর্তমান নিউজ ডেস্ক
জানুয়ারির সরকারবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (৮ নভেম্বর) দেশটির বিচার বিভাগের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিওবন্দ, হামিদ কাজেমি ও রেজা জাংগানেহ। ইরানি বিচার বিভাগের দাবি, জানুয়ারিতে কারাজ শহরে সরকারি স্থাপনা ও একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার ঘটনায় তাঁরা জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছিল। এসব অভিযোগের ভিত্তিতে আদালতে তাঁদের মৃত্যুদণ্ড হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরানে বিক্ষোভ-সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মৃত্যুদণ্ড বিলুপ্তির পথে এগোনোর আহ্বান জানিয়েছেন।
ব/নি-ব/জ