বর্তমান নিউজ ডেস্ক
গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া সাধারণ গ্রাম পুলিশের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। থানায় সাপ্তাহিক হাজিরার ভাতা সাধারণ সদস্যদের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ৬০০ টাকা করা হয়েছে।
নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে আরও দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং নারী সদস্যদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, এসব বর্ধিত সুবিধা ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে। একই সঙ্গে গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন, সাইকেল সরবরাহের সময় কমানো এবং প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব/নি-ব/জ