
নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ বিএনপি ও আইনজীবী অঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মরহুমার শোকাহত সন্তান কে এম মাজহারুল ইসলাম জোসেফ ও পরিবারের অন্যান্য সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।
এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যক্তিরা মরহুমার জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
কুলখানি ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।