নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন।
রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা ও গৃহিণী ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত অবস্থায় ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।