নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রীদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে রয়েছেন ছাত্ররা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, আলিম পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে।
এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। তাঁদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে ৮০৬ জন এগিয়ে।
আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন মোট ৫৪ হাজার ৫৪৭ জন—ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।