নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
গাজীপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্তে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর সাংগঠনিক পদ পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাকির ইকবাল জনির অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নাঈম শিকদারকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে আর কোনো আবেদন গ্রহণ না করে সরাসরি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন।