1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক মেয়ের পর এবার নদীতে ভেসে উঠল মায়ের মরদেহ মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মাথায় ছিদ্রের চিহ্ন পাবনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যাত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদারের ঘোষণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ বরিশালে ঝুঁকিতে ৮৭১ স্কুলভবন, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই

মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানার একটি দল। এ সময় পুলিশ তাকে আটক করলে তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেন। তবে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে গড়িমসি করেন বলে জানা গেছে।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। এ সময় পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পরে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশের এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে আহত দুজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park