1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ ‘ধর্ম যার যার, রাষ্ট্রীয় নিরাপত্তা সবার’ স্লোগানে ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ, ‘পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল ইয়েমেনে ২৪ ঘণ্টায় ১১৬৪ হামলা, ৫৫৮ হুথি যোদ্ধা নিহতের দাবি রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী। বর্তমান নিউজ

নোয়াখালীর চাটখিলে একটি আবাসিক পরিবারে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। মাত্র ২টি ফ্যান, ১টি ফ্রিজ, ৮টি এনার্জি বাল্ব ও ১টি আইপিএস ব্যবহার করা পরিবারটির এমন অস্বাভাবিক বিল নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে। পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, মিটারটি প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত। বর্তমানে মিটারটি ব্যবহার করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম ওরফে রনি।

গ্রাহকের বিলের কপি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বিলে ভ্যাট ও বিলম্ব মাশুলসহ মোট ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা ধার্য করা হয়েছে। ভুক্তভোগী শহীদুল ইসলামের দাবি, গত পাঁচ মাসে তাঁদের পরিবারে মাসিক গড় বিদ্যুৎ খরচ ছিল মাত্র ১৮৭ ইউনিট। অথচ সেপ্টেম্বর মাসের বিলে একবারে ৬ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে।

শহীদুল ইসলাম বলেন, তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। সাধারণ লাইট-ফ্যান চালিয়ে কীভাবে এক মাসে লাখ টাকার বেশি বিল আসে, তা তাঁদের বোধগম্য নয়। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিল বিতরণকারী কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে চাটখিল কার্যালয়ে গিয়ে বিল সংশোধনের পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান জানান, ঘটনাটি ভুলবশত হয়েছে। দ্রুত গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করা হবে এবং সংশোধিত বিল পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park