1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ ‘ধর্ম যার যার, রাষ্ট্রীয় নিরাপত্তা সবার’ স্লোগানে ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ, ‘পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল ইয়েমেনে ২৪ ঘণ্টায় ১১৬৪ হামলা, ৫৫৮ হুথি যোদ্ধা নিহতের দাবি রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park