1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ ‘ধর্ম যার যার, রাষ্ট্রীয় নিরাপত্তা সবার’ স্লোগানে ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ, ‘পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল ইয়েমেনে ২৪ ঘণ্টায় ১১৬৪ হামলা, ৫৫৮ হুথি যোদ্ধা নিহতের দাবি রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি | বর্তমান নিউজ

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর দেবী দুর্গার আরাধনায় মুখর দিনাজপুরের ফুলবাড়ী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ১৫টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান বিতরণ করেছেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে অনুদান তুলে দেন সাবেক এই মেয়র। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের আনন্দের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন মাদিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, ব্যবসায়ী মোকলেছার রহমান নবাব, আবুল হাসান, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম মুরাদ, মিনার হোসেন মিন্নু, চিকিৎসক উৎপল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমীর পাল, রুবেল হোসেন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, সুশান্ত ও কামাল হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে আমি প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও ১৫টি পূজামণ্ডপে অনুদান বিতরণ করেছি।”

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের যে পরিবেশ গড়ে উঠেছে, এ ধরনের উদ্যোগ তা আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park