1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীর গারো পাহাড়ে ইজারা বন্ধ, থামেনি বালু-পাথর লুটপাট মেয়েকে বাসে তুলে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দিপু নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী ড. আব্দুল মঈন খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬০ চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো. বিল্লাল হোসেন শেরপুর প্রতিনিধি। বর্তমান নিউজ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুমারঘাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা কুমারঘাতি এলাকায় অভিযান চালান।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park