নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এসিআই পানির কল এলাকায় আমজাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, বাড়ি দখল ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এলাকার দোকানদারদের কাছে চাঁদা দাবি করার পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ করলেও বাড়ির মালিকদের কাছে টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর আরও অভিযোগ, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এবং প্রশাসনের প্রভাব দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানি করার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের দাবি, আমজাদ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত বলে এলাকায় প্রচার রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমজাদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।