1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

বিধবা কার্ড চালু হলে এমপির বউও সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীও সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের কঠোর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে তাকে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই সংসদ সদস্য।

এ ছাড়া সংসদ সদস্যের পরিবারের সদস্যদের সারের ডিলার নিয়োগ পাওয়ার বিষয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সম্প্রতি একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে এমনকি শ্যালিকাও সারের ডিলার হয়েছেন বলে শোনা গেছে।

তিনি বলেন, “এখন সরকার যদি বিধবা কার্ড চালু করে, সেক্ষেত্রে এমপির বউও এ কার্ড নেবে। বেকার কার্ডও তারা সবার আগে পাবে।”

এ সময় বাংলাদেশ বিনির্মাণে জেন-জি প্রজন্মের যোগ্য ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park