
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোক্তার হোসেনের গ্রেপ্তারের পর আলোচনায় উঠে এসেছে মাহাবুব হোসেনের নাম। তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে আসায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে মাহাবুব হোসেনের পক্ষে এলাকার লোকজন ও সমর্থকদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাঁদের মতে, এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার কারণে তিনি ষড়যন্ত্র ও হয়রানির শিকার হচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীদের এ বিষয়ে বলেন, মাহাবুব হোসেনকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক ভূমিকা এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের কারণে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়; বরং অভিযোগের সত্যতা যাচাই করতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। এখন কিছু কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিএনপির সম্মান নষ্ট করতে গুপ্ত অপপ্রচার কর আসছে।
এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকাই তাঁর ভূমিকা’ মাহাবুব হোসেনের পক্ষের লোকজনের দাবি, তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন। বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বজায় রাখার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে দাবি করেন সমর্থকেরা।
তাঁদের মতে, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠতে পারে। কিন্তু অভিযোগ উঠলেই তা সত্য বলে ধরে নেওয়া যায় না। তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যি গঠনে বের হয়ে আসে।
নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক বিরোধের বিষয়টিও খতিয়ে মাহাবুব হোসেনের সমর্থক নেতাকর্মীদের দাবি এবং তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হয়ে থাকতে পারে।
তবে কথিত ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এমনটি করা হচ্ছে কিংবা অভিযোগগুলোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে জানা যায়।
মাহাবুব হোসেনের পক্ষের লোকজন বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা সামনে আসুক। একই সঙ্গে তাঁরা দাবি করেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত স্বার্থ কিংবা অপপ্রচারের কারণে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
সত্য উদ্ঘাটনে প্রয়োজন স্বচ্ছ তদন্ত স্থানীয় পর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা নিরসনে সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া এবং অভিযোগের যথাযথ তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে মাহাবুব হোসেনের বক্তব্য, কোনো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মানুষের সম্মান নষ্ট করে। তবে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধ নয়, বরং তথ্য-প্রমাণই হোক একজন মানুষের অবস্থান নির্ধারণের প্রধান ভিত্তি।