বর্তমান নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহিলা নেত্রী ও নেতাকর্মীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদা আলম লিপি খন্দকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরে আয়োজিত এ কর্মসূচিতে মহানগর কৃষক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক মহিলা নেতাকর্মী অংশ নেন। খোরশেদা আলম লিপি খন্দকারের নেতৃত্বে তারা মিছিলের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের রাজনৈতিক দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
কর্মসূচিতে খোরশেদ আলম লিপি খন্দকারের সঙ্গে মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জে চলমান রাজনৈতিক কর্মসূচিতে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে। এরই ধারাবাহিকতায় লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের এই অংশগ্রহণ কর্মসূচিতে আলাদা উপস্থিতি তৈরি করে।