
নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী সবুজ প্রধানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানান। তাদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের সরব অংশগ্রহণ দেখা যায়।
আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।
বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।