
(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাড়াই এলাকায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত হাবিবুর রহমান বাড়াই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ২৯ আগস্ট রাত ৯ টার সময় বাড়াই এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যানবাহনের চাপায় ঘটনাস্থলেই হাবিবুর রহমান নিহত হন।
উল্লেখ্য এই মাসে ২৪ তারিখে একই জায়গায় দীপুসা নামের এক যুবক নিহত হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমেদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সড়ক অবরোধের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।