নিজস্ব প্রতিবেদক | আড়াইহাজার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার বাজারের স্বর্ণপট্টি এলাকায় একটি দোকানের নির্মাণ ও সংস্কারকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগকারী পক্ষের দাবি, দোকানটির বৈধ নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। এতে শ্রমিকদের কাজ ব্যাহত হয় এবং নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অভিযোগকারীদের ভাষ্য, এ ঘটনায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
জানা গেছে, বিষয়টি আড়াইহাজার থানা পুলিশ অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
(আরো বিস্তারিত আসছে )