
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, স্টার্ক ট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক এবং নাসিক মেয়র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা ও আত্মত্যাগের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সে জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাকিবুল ইসলাম রাকিব দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যেখানেই থাকুন না কেন, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সকলের মঙ্গল প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তিময় ও আনন্দঘন ঈদ কামনা করেন।