নিজস্ব প্রতিবেদক, দেওভোগ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় “মোরা একই পথের পথিক, মোরা চলি একই সাথে” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের ইতোমধ্যে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে সমাজে বিভেদ ও মতপার্থক্য দূর করে সবাইকে একসাথে চলার বার্তা দিতেই এই স্লোগানকে প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাদের মতে, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ কর্মসূচির অংশ হিসেবে এলাকায় সচেতনতামূলক এবং এতে অংশগ্রহণকারী তরুণরা বলেন, “আমরা সবাই একই সমাজের মানুষ। তাই ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
সংশ্লিষ্টদের আশা, এই স্লোগানের মাধ্যমে ছড়িয়ে পড়া ঐক্যের বার্তা শুধু দেওভোগেই নয়, বরং নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও প্রভাব ফেলবে।