
বর্তমান নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের আনন্দঘন এই দিনে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শাহাবুদ্দিন, নুরুজ্জামানসহ আরো অনেক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা উপস্থিত সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
বক্তারা বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের বার্তা নিয়ে আসে। এই উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়। তারা আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। উপস্থিত সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আনন্দঘন পরিবেশে ঈদের তৃতীয় দিনটি উদযাপন করেন।