
নিজস্ব প্রতিবেদক
১৭ই মার্চ, সোমবার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্রদের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠান শহরের জামতলায় অবস্থিত দ্যা রেড চপস্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
২০১২ সাল থেকে প্রতিবছর রমজান মাসে ২০০৫ ব্যাচের সাবেক ছাত্ররা ইফতার মাহফিলের মাধ্যমে একত্রিত হয়ে আসছে।
আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের কো-অর্ডিনেটর মহিবুর রহমান রানা এবং এহসানুল হকের আন্তরিক প্রচেষ্টায় সাবেক ছাত্রদের পুনর্মিলনী সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও পুনর্মিলন অনুষ্ঠানে আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের ছাত্রদের স্মৃতিচারণ, সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছা এবং নিজেদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন সকলে। ইফতারের পূর্বে দোয়ায় আদর্শ স্কুলের সাবেক শিক্ষক ও ছাত্র যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা এবং সকলের উন্নতি ও কল্যাণের জন্য দোয়া কামনা করা হয়।