বর্তমান নিউজ ডেস্ক :
তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক আদর্শ ও আপসহীন নেতৃত্ব দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল মিয়া। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ ও জনগণের অধিকার রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তার রুহের মাগফেরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান তিনি।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক তুহিন তালুকদারসহ তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।