বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ প্রতিনিধি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আইনি জটিলতার মধ্যেও তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তার ঘনিষ্ঠরা বলছেন, আইনগতভাবে প্রার্থী হতে বাধা না থাকলে জেল হেফাজত থেকেই মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কারাবন্দি অবস্থায় নির্বাচন করা বিরল হলেও বাংলাদেশে এর আগে এমন নজির রয়েছে। আইভীর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে নাসিকের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ও আদালতের নির্দেশনার উপরই নির্ভর করবে তার প্রার্থিতা বৈধতা পাবে কি না।