বর্তমান নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব রাকিবুল ইসলাম রাকিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তিনি আগের তুলনায় স্থিতিশীল ও ভালো আছেন বলে পরিবার জানিয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
তার শারীরিক অবস্থার উন্নতির খবর ছড়িয়ে পড়ার পর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
পরিবার ও নিকটজনরা সকলের কাছে আন্তরিকভাবে তার জন্য দোয়া কামনা করেছেন। তারা বলেন, “আল্লাহ তায়ালা যেন সবার প্রিয় রাকিব ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন আগের মতো মানুষের কল্যাণে কাজ করতে পারেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নানা সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের কারণে তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করলেও বর্তমান শারীরিক অবস্থার উন্নতির সংবাদে তারা আশাবাদী হয়ে উঠেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।
রাকিবুল ইসলাম রাকিবের দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।