
নারায়ণগঞ্জ–২ আসন আড়াইহাজার থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আড়াইহাজারের ৭ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ হাইজাদী ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আল মামুন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচারণা সভায় বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যাবেন। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও জনগণের ভালোবাসাই নজরুল ইসলাম আজাদের শক্তি। হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নিয়ে তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
সভা শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান জননেতা নজরুল ইসলাম আজাদ।