সংবাদমাধ্যম বর্তমান নিউজ-এর চার বছরের সফল পথচলা আজ পূর্ণ হলো। দীর্ঘ এই সময়ে পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে বর্তমান নিউজ আজ একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
এ উপলক্ষে এক অনুভূতিপূর্ণ বার্তায় বর্তমান নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মো: মুক্তাদির রহমান বলেন,
“এই দীর্ঘ সময়ে যারা আমাদের নিরন্তর ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, উৎসাহ ও বিশ্বাস ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না। আগামীতেও আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আরও এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, চার বছরের এই পথচলায় বর্তমান নিউজ সবসময় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ থেকেছে। সত্য, ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে সংবাদ প্রকাশই এ গণমাধ্যমের মূল লক্ষ্য। পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বর্তমান নিউজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আগামীতেও পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই গণমাধ্যম আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এবং দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
তারিখ: ১৩/০১১০২৬
স্থান: ৫৩/৪, নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ