বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট:বিশেষ প্রতিবেদক।
তারেক জিয়া পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। আসন্ন এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী শনিবার তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রস্তুতি সভায় তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, কেন্দ্রীয় সদস্যবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তারেক রহমানের দিকনির্দেশনায় তারেক জিয়া পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং তরুণ প্রজন্মকে সংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ বলেন,
“তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময় তারেক জিয়া পরিষদের নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সভার মাধ্যমে সংগঠনের ভেতরে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আমরা আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখতে পারব।”
তিনি আরও বলেন, প্রস্তুতি সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সকল যুগ্ম আহ্বায়ক, সদস্যসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল নেতৃবৃন্দকে আগামী শনিবার বিকেল সাড়ে তিনটায় যথাসময়ে উপস্থিত থেকে সভা সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে তারেক জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে এবং দেশব্যাপী তরুণ নেতৃত্বকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।