
বর্তমান নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যবৃন্দরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন। এ সময় তারা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রতীক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নতুন করে সংগঠিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করবে।
কর্মসূচিতে উপস্থিত যুবদল নেতারা দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা বলেন, যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে।
অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও দলীয় সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।