বর্তমান নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতির ঘোষণা দিয়েছে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি। এই উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মো: জহির উদ্দিন—প্রস্তুতি সভার সভাপতি ও তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। সভাটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ ইসলাম আসাদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো: আমিনুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মো: ফিরোজ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (কেন্দ্রীয় কমিটি)। এছাড়াও উপস্থিত ছিলেন মো: তুহিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক; মো: বিল্লাল হোসেন বিল্লাল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); হিমেল মিয়া, যুগ্ম আহ্বায়ক (কেন্দ্রীয় কমিটি); মিন্টু মিয়া, সভাপতি, নাটোর জেলা এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়—এটি দেশের নিপীড়িত জনগণের মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হবে বলে বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, তারেক রহমানের আগমনকে ঘিরে সারাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণজোয়ার সৃষ্টিকারী কর্মসূচি গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
শেষে বক্তারা বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত সফল করতে তারেক জিয়া পরিষদ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং জনগণের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করবে।