বর্তমান নিউজ ডেস্ক :
নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ
অপারেশন “ডেভিল হান্ট” ফেজ–২ অভিযানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
অপরদিকে, রবিউল ইসলামের ভাই যুবলীগ নেতা হাবিবুর রহমান সুমন এখনো পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে।
বিস্তারিত আসছে…