
মো. মোরসালিন ইসলাম, দিনাজপুর: 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ডাকাতি, চাঞ্চল্যকর চুরি ও দস্যুতাসহ মারাত্মক সব সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, মামলার বাদী মহিদুল ইসলাম মিশন বিবাদী মোঃ নুরুজ্জামানকে ১/০৯/২০২৪ তারিখে প্রাইভেটকারের ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত ১৮/০৯/২০২৪ তারিখে সকাল ১১ টার সময় উক্ত বিবাদী বাদীর নিকট হতে ২০০০ টাকা নিয়ে গাড়িতে গ্যাস ভরার উদ্দেশ্যে চলে যায়। গাড়িতে গ্যাস ভরে বাসায় ফিরে না আসলে বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে গত ২১/০৯/২০২৪ তারিখে বিবাদীর স্ত্রী বাদীকে জানান যে, বাদীর গাড়িসহ তার স্বামীকে দিনাজপুরে অজ্ঞাতস্থানে জাহাঙ্গীর নামক এক ব্যক্তি আটকে রেখেছে এবং ১,০০,০০০/- টাকা চাঁদা দাবি করছে। এর প্রেক্ষিতে বাদী ০৫/১০/২০২৪ তারিখে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৩, তাং-১৫/১০/২০২৪ ইং, ধারা: ৩৮১/৩৮৫/৩৪ পেনাল কোড। এরই প্রেক্ষিতে ইং ২০/০৭/২০২৫ খ তারিখ সময় রাত ৮:৩০ মিনিটে সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুরের কোতয়ালী থানাধীন ডায়াবেটিস মোড় এলাকা হতে এজাহারনামীয় আসামী মোঃ নুর জামান (৪৩)কে গ্রেফতার করতেন।
২১/০৭/২০২৫ তারিখে বিকাল ৪ টার সময় দিনাজপুরের কোতয়ালী থানা সুইহারি খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাং- পশ্চিম মিশন রোড়ের মৃত সামি উদ্দীনের ছেলে আসামী মোঃ ফাইয়াকে চুরি যাওয়া প্রাইভেট কার, রেজিঃ নং- ঢাকা মেট্রো গ ১২-৫৭৫১ উদ্ধারসহ গ্রেফতার করেন।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।