বর্তমান নিউজ ডটকমঃ
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০), অপর ট্রাক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের এসআই মো. আরিফ রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলসহ ট্রাক তিনটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রাম গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৫৮৯১) বিকল হয়ে পড়ে। এ সময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল (চট্টগ্রাম মেট্রো ট- ১১-৩৯০৫) বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৩৭৫৭) বিকল হওয়া ট্রাকের পিছনে ধ্বাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক নিহত হন।